ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

সরকার-আ’লীগের ত্রাণ তৎপরতায় দিশেহারা বিএনপি: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দেশব্যাপী ত্রাণ তৎপরতায় বিএনপি দিশেহারাদের মতো কথা বলছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে দেওয়া বক্তব্যে চলমান ত্রাণ তৎপরতা নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস মোকাবিলায় দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষকে সরকার নানাভাবে সহায়তার আওতায় এনেছে জানিয়ে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, কয়দিন আগে আমরা বিএনপিকে তিতুমীর কলেজে ছাত্রদলের মধ্যে ত্রাণ বিতরণ করতে দেখেছি। আর মীর্জা ফখরুল সাহেব বলছেন, তারা সারাদেশে ত্রাণ বিতরণ করছেন, কিন্তু জনগণ তা দেখতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আসছে, তারা কাকে ত্রাণ বিতরণ করছেন!

‘সরকার ৫০ লাখ পরিবারকে বছরে সাত মাসে ৩০ কেজি করে চাল ১০ টাকা কেজি দরে খাদ্য সহায়তা দিচ্ছে। আরও ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করছে। যার আওতায় আসবে এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ। এছাড়াও আরও এক কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা দিচ্ছে সরকার।’

তিনি বলেন, আওয়ামী লীগ শুধু এখন নয়, ক্ষমতায় বা বিরোধী দল যেখানেই ছিল, সবসময় দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। আর বিএনপি এখনও শুধু ঢাকা শহরে কয়েকটা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে সিটি করপোরেশন- জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত সবমিলে ৭২ হাজারের মতো স্থানীয় সরকার প্রতিনিধি রয়েছেন। এরমধ্যে অনিয়মের ঘটনা আনুপাতিক হারে দুই হাজারে একটির মতো। যদিও একটি ঘটনাও কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের আগে মোবাইল কোর্টে বিচার হচ্ছে। পরে নিয়মিত মামলার হাত থেকেও এদের রেহাই দেওয়া হচ্ছে না।

এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস

সরকার-আ’লীগের ত্রাণ তৎপরতায় দিশেহারা বিএনপি: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০