ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার

মহামারীতেও চাল-ডাল চোরদের উৎসব চলছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মহামারীর মধ্যেও চাল-ডাল চোরদের উৎসব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে কাফরুল থানা বিএনপি’র উদ্যোগে ইব্রাহিমপুরে কাফরুল এলাকায় ত্রাণ বিতরণ উদ্বোধনের সময় তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশে একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশসহ পুরো বিশ্ব মহামারীর মধ্যে পতিত হয়েছে। এর কারণে প্রত্যেকটি মানুষ আতঙ্কে ও শঙ্কার মধ্যে দিন যাপন করছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জনগণকে সচেতন বা করোনা প্রতিহত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাংলাদেশ ৮ মার্চ ৩ জন রোগী শনাক্ত হয়। সরকার তখনো কোনো ব্যবস্থা না নিয়ে অন্য কাজে ব্যস্ত ছিল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তাইওয়ান ও ভিয়েতনামে আগাম প্রস্তুতির কারণে করোনার তেমন আক্রমণ হয়নি। তারা আগে থেকেই মানুষকে সচেতন করতে পেরেছে। কিন্তু আমাদের দেশে তা করা হয়নি। সরকার কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বাংলাদেশে করোনা মহামারী আকার ধারণ করছে। কিন্তু আমরা কি দেখছি নিম্নআয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার সংগ্রহ করতে পারছে না। তারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে।

রিজভী বলেন, সরকারি ত্রাণ জনগণের টাকায় কেনা। সেই ত্রাণ সাধারণ জনগণ পাচ্ছে না। ত্রাণের চাল, তেল, ডাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানের বাড়িতে। মহামারীর মধ্যে শুরু হয়েছে চাল ডাল চোরদের উৎসব।

বিএনপি পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের মেম্বার চেয়ারম্যানরা ত্রাণের চাল, ডাল, তেল চুরি করছে এমন অভিযোগও করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

বিএনপির এই নেতা আরও বলেন, মহামারীর মধ্যে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সরকার মনে করছে বিএনপি যেভাবে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে ত্রাণ বিতরণ করছে তাতে তাদের মুখ আর থাকছে না। এদিকে সরকারি দলের লোকেরা ত্রাণ চুরি করছে। আর বিএনপির লোকেরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার জুলুমের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করলেও আমরা এই মহামারীতে মানুষের পাশে আছি এবং থাকব।

এ সময় ড্যাবের সহকারী মহাসচিব ডা. শাকিল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাফরুল থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর বিএনপি নেতাকর্মীরা দুস্থ গরিব মানুষের বাসায় বাসায় গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী

মহামারীতেও চাল-ডাল চোরদের উৎসব চলছে: রিজভী

আপডেট সময় ০৫:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০