ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা, কোয়ারেন্টাইনে শতাধিক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতা কর্মীর করোনা শনাক্তের পর শতাধিক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সচিব পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিজেদের বাড়িতেই কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে সেখানকার সাধারণ কর্মীদের দিল্লির একটি কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ওই পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাকিদের শরীরের নমুনা পরীক্ষার ফলাফল করোনা-নেগেটিভ এসেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

চীনের উহান থেকে জন্ম নেয়া করোনা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। চীনে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসলেও এখন ইউরোপজুড়ে সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী ভাইরাসটি।

ইতোমধ্যে অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ লাখ।

ভারতে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৫৯২ জন। করোনা বিস্তার রোধে ভারতজুড়ে লকডাউন চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা, কোয়ারেন্টাইনে শতাধিক

আপডেট সময় ০২:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০