ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

ত্রাণের চাল-তেল পাওয়া যাচ্ছে আ’লীগের মেম্বার-চেয়ারম্যানের বাড়িতে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

ত্রাণ আত্মসাতের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি পকেটের টাকার ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের মেম্বার, চেয়ারম্যান ত্রাণের চাল-ডাল-তেল চুরি করছে।

কাফরুল থানা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে ইব্রাহিমপুর কাফরুল এলাকায় ত্রাণ বিতরণ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

এরপর বিএনপি নেতাকর্মীরা দুস্থ-গরিব মানুষের বাসায় খাদ্যদ্রব্য পৌঁছে দেন।

বিএনপির এই নেতা বলেন, সরকারি ত্রাণ জনগণের টাকায় কেনা। সেই ত্রাণ সাধারণ জনগণ পাচ্ছে না।ত্রাণের চাল তেল ডাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানের বাড়িতে। মহামারীর মধ্যে শুরু হয়েছে চাল ডাল চোরদের উৎসব।

ত্রাণ বিতরণে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে- এমন অভিযোগও করেছেন রিজভী।

বলেন, সরকার মনে করছে বিএনপি যেভাবে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে ত্রাণ বিতরণ করছে তাতে তাদের মুখ আর থাকছে না। এদিকে সরকারি দলের লোকেরা ত্রাণ চুরি করছে। আর বিএনপির লোকেরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার জুলুমের পথ বেছে নিয়েছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তারা যতই গ্রেপ্তার করুক আমরা এই মহামারীতে মানুষের পাশে আছি এবং থাকব।

রিজভী বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জনগণকে সচেতন বা করোনা প্রতিহত করার কোনো উদ্যোগ নেয়া হয়নি। বাংলাদেশ ৮ মার্চ ৩ জন রোগী শনাক্ত হয়। সরকার তখনও কোনো ব্যবস্থা না নিয়ে অন্য কাজে ব্যস্ত ছিল।

তিনি বলেন, তাইওয়ান ও ভিয়েতনামে আগাম প্রস্তুতির কারণে করোনার তেমন সংক্রমণ হয়নি। তারা আগে থেকেই মানুষকে সচেতন করতে পেরেছে। কিন্তু আমাদের দেশে তা করা হয়নি। সরকার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় বাংলাদেশে করোনা মহামারী আকার ধারণ করছে। কিন্তু আমরা দেখছি নিম্নআয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার সংগ্রহ করতে পারছে না। তারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে।

এ সময় ড্যাবের সহকারি মহাসচিব ডা. শাকিল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাফরুল থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

ত্রাণের চাল-তেল পাওয়া যাচ্ছে আ’লীগের মেম্বার-চেয়ারম্যানের বাড়িতে: রিজভী

আপডেট সময় ০১:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০