ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ফখরুলের

আকাশ জাতীয় ডেস্ক: 

অনলাইন নিউজপোর্টাল বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিও জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সত্য সংবাদ পরিবেশন ও স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতে সরকার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের মাধ্যমে আবারও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল। অসৎ উদ্দেশ্যে নিজেদের তৈরি করা আইনকে দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্য এখন বাস্তবায়িত হচ্ছে। সত্যকে মিথ্যার প্রলেপ দিয়ে ঢাকতেই সরকারের এই নীলনকশা। আওয়ামী লীগের গণবিরোধী চেহারা বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যেও বিভৎস রূপে আত্মপ্রকাশ করেছে।

সরকার এই মামলা দায়েরের মাধ্যমে সমগ্র গণমাধ্যমকেই অশুভ বার্তা দিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মূলত সত্য প্রকাশে সরকার এতটাই শঙ্কিত যে, গণমাধ্যমকে এই মামলা প্রদানের মাধ্যমে আগাম সতর্ক করা হল। সরকারের গণভিত্তি নেই বলেই সত্য সংবাদ পরিবেশনে যারা নির্ভিক তাদের ওপর হামলা-মামলা শুরু হয়েছে।

তবে সত্যকে লুকানোর চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হয় না। বরং আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই সংকটের মাত্রা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ফখরুলের

আপডেট সময় ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০