ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসী আহমেদ

আকাশ বিনোদন ডেস্ক:  

জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই। শনিবার দিনগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

অভিনেতা রওনক হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিনা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। ওনার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। তার আত্মার শান্তি কামনা করছি।

দেশের টেলিভিশন ও চলচ্চিত্রে ফেরদৌসী আহমেদ লীনার অনেক ভূমিকা ছিল।

১৯৭৫ সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন ফেরদৌসী আহমেদ লিনা। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’।

এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত নাটকগুলির মধ্যে অন্যতম ‘গুলশান এভিনিউ’, ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’, ‘নীল জোছনায় কালো সাপ’সহ হুমায়ূন আহমেদের বেশকিছু নাটকে তাকে পাওয়া গেছে।

ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন। আজ বাদ দুপুরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসী আহমেদ

আপডেট সময় ০৪:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০