ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

করোনা নিয়ে ভুয়া তথ্য ঠেকাচ্ছে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক:  

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনাভাইরাস নিয়ে ছড়িয়ে পড়ছে নানা ভুয়া তথ্য ও গুজব।

এসব ভুল বা ভুয়া তথ্য যেন কেউ শেয়ার করে ছড়িয়ে দিতে না পারে, সে জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিষয়টি স্ট্যাটাস দিয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও কর্ণধার মার্ক জাকারবার্গ নিজেই জানালেন ব্যবহারকারীদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক খোলা চিঠিতে জাকারবার্গ লেখেন– ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করতে স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত প্রায় ২০০ কোটি ইউজার করোনাভাইরাস সংক্রান্ত তথ্য দিচ্ছেন। একইভাবে প্রায় ৩৫ কোটি ইউজার করোনা সম্পর্কে জানতে ফেসবুকে ক্লিক করছেন। তাই ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে ভুল তথ্য প্রচার কমানোর জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষ সে লক্ষ্যে কাজ শুরুও করে দিয়েছে বলে জানান জাকার জাকারবার্গ।

তিনি জানান, মার্চের শুরু থেকেই ১২টির বেশি দেশে এ ধরনের খবরের সত্যতা যাচাই করতে (ফ্যাক্ট-চেকিং) কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ৬০০টির বেশি ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ৫০টিরও বেশি ভাষায় করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন পোস্ট খুঁটিয়ে দেখছে ফেসবুক। যদি কোনো পোস্টে ভুয়া অথবা ভুল তথ্য থাকে, যার ফলে বিভ্রান্তি ছড়াতে পারে, তবে সেগুলো সরিয়ে দেয়া হচ্ছে।

এমন কয়েক হাজার ভুল তথ্য ইতিমধ্যে মুছে দেয়া হয়েছে বলে জানান তিনি।

উদাহরণস্বরূপ ব্লিচিং পাউডার মিশ্রিত পানি পান করে করোনাভাইরাস নিরাময় হয়।

মার্চ মাসে ফ্যাক্ট-চেকাররা এ ধরনের প্রায় ৪ হাজারের মতো পোস্ট খুঁজে পেয়েছেন।

করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্য প্রকাশের জন্য ফ্যাক্ট-চেকারদের লেখা নিবন্ধগুলোতে ‘গেট দ্য ফ্যাক্টস’ নামে একটি নতুন ফিচার চালু করেছে ফেসবুক।

এর মাধ্যমে ভুল তথ্য সংশোধন করে ব্যবহারকারীর কাছে পাঠানো হবে।

জাকারবার্গ জানান, খুব শিগগির করোনা বিষয়ে বিভিন্ন দেশের খবর তথ্যমূলক পোস্টগুলোতেও কড়া নজরদারি দেয়া হবে। পোস্টগুলো আলাদা করে দেখা শুরু হবে। যারা এর আগে করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্যের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন, তাদের কাছে সঠিক তথ্যগুলো পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

করোনা নিয়ে ভুয়া তথ্য ঠেকাচ্ছে ফেসবুক

আপডেট সময় ১১:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০