ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

২০ এপ্রিল ভারত থেকে আসছে প্রায় এক হাজার বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ থেকে বিদেশী নাগরিকদের শুধু চলে যাওয়া নয়, বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম দফায় ফিরিয়ে আনা হচ্ছে ভারত থেকে প্রায় এক হাজার নাগরিককে৷ আগামি ২০ এপ্রিল থেকে এ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

আটটি বিশেষ বিমানে ভারতের চেন্নাই এবং কলকাতা থেকে তাদের ফিরিয়ে আনা হবে৷ ইউএস-বাংলা বিশেষ এ ফ্লাইট পরিচালনা করবে। বিমানের ভাড়া শোধ করতে হবে আগত যাত্রীদেরই৷ এক্ষেত্রে বিমান শুধুমাত্র যাত্রীদের নিয়ে এলেও খালি যেতে হবে বলে আসা যাওয়ার ভাড়াই দিতে হবে যাত্রীকে।

বিমান সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, “আমরা কেবল বাংলাদেশী নাগরিক বহন করার জন্য চেন্নাই ও কলকাতা উভয় জায়গায় যাবো। আমাদের ১8৮ আসনের বোয়িং বিমানের মাধ্যমে যাত্রী ফিরিয়ে আনা হবে। “

বিশেষ ফ্লাইটগুলি ২০ থেকে ২৫ এপ্রিল চেন্নাই থেকে স্থানীয় সময় সোয়া বারোটায় রওনা হবে। ঢাকায় পৌছবে বেলা সোয়া তিনটায়। একইভাবে ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে সকাল সাড়ে ১১ টায় রওয়ানা দিয়ে দুপুর ১টায় ঢাকা পৌছবে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

২০ এপ্রিল ভারত থেকে আসছে প্রায় এক হাজার বাংলাদেশি

আপডেট সময় ০৮:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০