ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

দিল্লিতে জয়া, মুম্বাইয়ে বসে স্ত্রীকে মিস করছেন অমিতাভ

আকাশ বিনোদন ডেস্ক:

চলমান করোনা সচেতনতা নিয়ে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হচ্ছেন অমিতাভ বচ্চন। এরই মধ্যে জড়িয়েছেন বিতর্কেও।

অবশ্য করোনা পরিস্থিতিতে বেশ একঘেয়ে হয়ে উঠেছেন অমিতাভ। আর এ সময়ে জীবনসঙ্গীনি জয়া বচ্চনকে ভীষণ মিস করছেন বলিউডের এই বিগ বি। জয়া বর্তমানে দিল্লির নিজের বাড়িতে অবস্থান করছেন। লকডাউনের জন্য সামনের বেশ কিছুদিন তার মুম্বাই আসা প্রায় অসম্ভব।

শুধু তাই নয়, জয়া জানিয়েছেন- লকডাউনের পর বিমান চলাচল স্বাভাবিক হলেই মুম্বাইয়ে যে পাড়ি দেবেন তিনি তাও নিশ্চিত নয়। তার মতে, লকডাউন উঠে গেলেও বিমান সম্পূর্ণ করোনামুক্ত হতে বেশ সময় লাগবে।

অন্যদিকে অমিতাভ জানিয়েছেন, তিনি একটানা সিনেমা দেখে ক্লান্ত। ঠিকমতো ঘুমাতে পারছেন না। এবার চোখের আরাম চান তিনি। যদিও অমিতাভ তার মুম্বাইয়ের বাসস্থান ‘জলসায়’ ঐশ্বরিয়া ও নাতনি আরাধ্যকে নিয়ে আছেন, তবুও মিস করছেন জয়াকে। অস্থির হয়ে উঠেছেন কাজে ফেরার জন্যও।

এদিকে গত ৯ এপ্রিল ছিল জয়া বচ্চনের ৭২তম জন্মদিন। করোনার কারণে এবারের জন্মদিনটা একাই কাটাতে হয়েছে অমিতাভ পত্নীকে। তবে সামাজিক মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা-শুভকামনা জানাতে একচুলও ভুল করেননি- অমিতাভ, অভিষেক, শ্বেতা ও ঐশ্বরিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

দিল্লিতে জয়া, মুম্বাইয়ে বসে স্ত্রীকে মিস করছেন অমিতাভ

আপডেট সময় ০৯:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০