ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজ্জাককে বাবার আসন দিয়েছিলেন প্রসেনজিৎ

অাকাশ বিনোদন ডেস্ক:

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোকস্তব্ধ ওপার বাংলার ছবির জগৎও। কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ শোক জানিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, রাজ্জাক ছিলেন তাঁর বাবার মতোই। শোক জানিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

নব্বইয়ের দশকে বাংলাদেশে দারুণ ব্যবসাসফল হয়েছিল রাজ্জাকের ‘বাবা কেন চাকর’ ছবিটি। সেটি পরে কলকাতায় নতুন করে নির্মিত হয়েছিল। সেই ছবিতে রাজ্জাকের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। কলকাতাতেও বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি।

প্রসেনজিৎ রাজ্জাকের সঙ্গে তাঁর স্মৃতির কথা উল্লেখ করেছেন ফেসবুক ও টুইটার পোস্টে লেখেন, ‘তিনি আমার বাবার মতো ছিলেন, থাকবেন। তাঁর সঙ্গে অনেক ছবি করেছি। তাঁর আকস্মিক মৃত্যু কেবল ফিল্ম ইন্ডাস্ট্রিকেই নয়, আমার হৃদয়কেও ব্যথিত করেছে। তাঁর মৃত্যুর খবর শুনে খুব কষ্ট পাচ্ছি। শান্তিতে থাকবেন রাজ্জাক সাহেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাজ্জাককে বাবার আসন দিয়েছিলেন প্রসেনজিৎ

আপডেট সময় ১২:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭