ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

সরকার মহামারির মধ্যেও দুঃশাসন জারি রেখেছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংকটকালেও সরকার দেশে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে বনানী থানা ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আজকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের উচিত ছিল সমন্বিতভাবে জাতীয় উদ্যোগ গ্রহণ করা। কিন্তু জাতীয় উদ্যোগ নেওয়া দূরে থাক, বিএনপি বা এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী- ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যেখানেই সাধ্য মতো গরীব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে যাচ্ছে সেখানেই পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হচ্ছে। রাজশাহীতে ছাত্রদলের নেতা মালেককে গ্রেফতার করেছে ত্রাণ বিতরণের জন্য। আসলে জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই ক্ষমতাসীন সরকার দুঃসময়ের মধ্যেও দুঃশাসন জারি রেখেছে। এটাই কী জনগণের পাশে দাঁড়ানো? কিন্তু, বিএনপি শত জুলুম নির্যাতনের মাঝেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

সরকারি ত্রাণ লোপাটের প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, মেলান্দহ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ৫শ’ বস্তা চাল পাওয়া গেছে। আরও অনেক নেতার বাড়িতে প্রতিনিয়ত ত্রাণের চাল ধরা পড়ছে। কই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে গোটা দেশ বিপর্যয়ের মুখে, তবু আওয়ামী লীগের লুটপাট থামছে না। এসব কি সরকারের সমন্বিত উদ্যোগের নমুনা? এটা কি জাতীয় ঐক্যের লক্ষণ? একদিকে বিরোধী দলের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে নিজেদের লোকদের চুরি আর লুটপাট করতে সহযোগিতা করছে সরকার।

রিজভী বলেন, আজকে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই দিতে পারছে না। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ডাক্তার ও নার্সদের খাবার দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না। ভালো হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করতে আমরা আহ্বান জানিয়েছিলাম সেটিও করছে না সরকার। আজকে অনেক বাড়িওয়ালাই ভাড়াটিয়া ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। কত কষ্টের মাঝেও তারা চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সেবা করতে গিয়ে ডা. মঈন উদ্দিন জীবন উৎসর্গ করেছেন। কিন্তু সরকার এসবের সমাধান করতে পারছে না।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ বনানী থানা ও তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

সরকার মহামারির মধ্যেও দুঃশাসন জারি রেখেছে: রিজভী

আপডেট সময় ০১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০