ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

‘ভদ্র ভাষায় বুঝিয়ে বলার দিন শেষ, এখন শক্ত হতে হবে’

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, নম্র-ভদ্র ভাষায় বুঝিয়ে বলার দিন শেষ। এখন একটু শক্ত হতে হবে। শক্ত অবস্থান নিলে মানুষ ঘরে থাকবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত ভূমিকা রেখে কঠোর অবস্থানে থাকতে হবে।

বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এসব কথা জানান তিনি।

হানিফ বলেন, ত্রাণের চাল চুরির দায়ে দোষী ব্যক্তিরা ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যারা একবার অভিযুক্ত হয়েছেন বা অপরাধী হিসেবে শাস্তি পেয়েছেন। তারা যাতে ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে ব্যাপারে সংসদে আইন করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, অসহায় মানুষের ত্রাণের এক ছটাক চাল নিয়েও কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ উঠে এবং তদন্তে প্রমাণিত হয়, তাহলে তাকে ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। আর চাল চুরিতে দলের কেউর যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাকে তাৎক্ষণিকভাবে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে।

এসময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সাংসদ আ ক ম সরওয়ার জাহান, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, সেনাবাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান তাপস, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

‘ভদ্র ভাষায় বুঝিয়ে বলার দিন শেষ, এখন শক্ত হতে হবে’

আপডেট সময় ১২:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০