ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সৌদি থেকে বিশেষ ফ্লাইটে আজ ঢাকায় ফিরছেন ৩৬৬ বাংলাদেশি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে আজ ঢাকায় আসছেন ৩৬৬ জন বাংলাদেশি। এতে সৌদি আরবের ডিপোটেশন সেন্টারে থাকা ২৩৪ জন বাংলাদেশি কর্মী এবং ১৩২ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

জানা গেছে, বুধবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৯ এপ্রিল এই ৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার বিস্তাররোধে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে দূতাবাসের একটি সূত্র।

সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এবং মক্কা বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সহযোগিতায় এসব যাত্রীরা দেশে ফিরতে পারছেন বলেও জানায় সূত্রটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েকে নিয়ে ছয়তলা থেকে লাফ: মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

সৌদি থেকে বিশেষ ফ্লাইটে আজ ঢাকায় ফিরছেন ৩৬৬ বাংলাদেশি

আপডেট সময় ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০