ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস

লবিস্টের পেছনে ব্যয় না করে জনগণের পাশে দাঁড়ান: বিএনপিকে ড. হাছান

আকাশ জাতীয় ডেস্ক:

বিদেশি লবিস্টদের পেছনে অর্থ ব্যয় একইসঙ্গে ঘরে বসে দোষ খোঁজা বাদ দিয়ে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস মোকাবিলায় দেশের এক-তৃতীয়াংশের মানুষকে যখন সরকার সহায়তা দিচ্ছে, তখন বিএনপি ঘরে বসে এসব কাজের দোষ খোঁজায় ব্যস্ত। চিরাচরিত এ অভ্যাস থেকে তারা বেরিয়ে আসতে পারেনি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে দেওয়া বক্তব্যে তিনি এ আহবান জানান।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার, খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে মামলা ঠেকাতে বিদেশি লবিস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ করেছে। তাদের উদ্দেশে বলব, বিদেশি লবিস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ না করে সেই টাকা জনগণের জন্য খরচ করুন।

আক্ষেপ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের (বিএনপির) সিনিয়র নেতারা ক’দিন ধরে নানা বক্তব্য দিচ্ছেন। কিন্তু তারা জনগণের পাশে কোথায়! শহরে-গ্রামে কোথাও তাদের নেতাকর্মীরা জনগণের পাশে নেই। তারা শুধু ঢাকা শহরে কয়েকটা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত। আর সেই ফটোসেশন করতে গিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলা ছাড়া আর কিছু নেই।

ত্রাণে অনিয়মের বিচার তৎক্ষণাৎ মোবাইল কোর্টে করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের কথা স্মরণ করিয়ে তথ্যমন্ত্রী বলেন, ত্রাণে অনিয়মের কয়েকটি ঘটনা নিয়ে বিএনপি যে কথা বলছে, তাতে তাদের নিজেদের চেহারা আয়নায় দেখতে বলব। তারা ২০০১ সালে ক্ষমতায় গিয়ে পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল।

‘ত্রাণে অনিয়ম সরকারের পুলিশই উদঘাটন করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, বেসরকারি পুলিশ নয়’ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সিটি করপোরেশন, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত সবমিলে ৭২ হাজারের মতো স্থানীয় সরকার প্রতিনিধি রয়েছেন। এরমধ্যে ৪৫টি মামলা হয়েছে। স্থানীয় সরকার একজন চেয়ারম্যান ও দুইজন মেম্বারকে বরখাস্ত করেছে। যা আনুপাতিক হারে দুই হাজারের মধ্যে একটি ঘটনা। যদিও একটি ঘটনাও কাম্য নয়। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের আগে মোবাইল কোর্টে বিচার হবে। পরে নিয়মিত মামলা।

খালেদা জিয়ার মুক্তি কভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীর করোনায় আক্রান্তের খবরের প্রতিক্রিয়ায় ড. হাছান উষ্মা প্রকাশ করে বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের জনসমাগম অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সেখানে খালেদা জিয়ার মুক্তিকালে বঙ্গবন্ধু মেডিক্যালসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের জমায়েত করে বিএনপি যে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, এর দায়ভার তাদেরই বহন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

লবিস্টের পেছনে ব্যয় না করে জনগণের পাশে দাঁড়ান: বিএনপিকে ড. হাছান

আপডেট সময় ০৭:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০