ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন

লকডাউনের মধ্যে ৬ কিমি হেঁটে নবজাতক নাতিকে দেখতে গেলেন দাদা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লকডাউনের কড়াকড়ির মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক বৃদ্ধ তার নবজাতক নাতনিকে দেখতে ছুটলেন পায়ে হেঁটে।

টানা ছয় কিলোমিটার হাঁটার পরও চোখমুখে ক্লান্তির ছাপ নেই! কাঁচের জানালার বাইরে থেকে নাতনিকে দেখেই দাদা আনন্দে আটখানা। খবর এনডিটিভির।

পরে সেই খবর, ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নবজাতকের বাবা জশুয়া গিলেট। ক্যাপশনে লেখেন– মেয়ে হওয়ার পর প্রথমেই বাবাকে খবর পাঠাই।

বাবা আমার মেয়েকে কোলে নেয়া তো দূরের কথা, এত দূর এসে দেখবেন কীভাবে? তার পরেই দাদার এই কীর্তি! জানালা দিয়ে এক গাল হেসে তিনি তাকিয়ে নাতনি এলিয়ানার দিকে। সবাই ধন্য ধন্য করছেন দাদাকেই।

শুধু একদিন নয়, রোজ এভাবেই নাতনিকে দেখতে ছয় কিলোমিটার পথ পেরিয়ে আসছেন বৃদ্ধ।

জশুয়া বলেন, তার বাবা আসছেন। জানালা দিয়ে হাসিমুখে চেয়ে রয়েছেন নাতনির দিকে। তার পর আস্তে আস্তে ফিরে যাচ্ছেন। কিন্তু কোলে নিতে পারছেন না।

এতে তার মনে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কিছুই করার নেই তার। তিনি নিরুপায়। গিলেট আরও জানিয়েছেন, লকডাউনের আগে বাবা মাত্র দুবার নাতনিকে কোলে নিয়েছিলেন। এখন নাতনির ছবি পাঠানো হয় দাদাকে। আর দাদা সুযোগ পেলেই দেখতে আসেন।

পোস্ট পড়ে এবং ছবি দেখে নেটিজেনদের মজার মন্তব্য– দাদু যদি নাতনির সঙ্গে এভাবে দূর থেকে প্রেম করতে পারেন, সামাজিক দূরত্ব মেনে তা হলে সবাই পারবেন! দ্রুত সুস্থতাই এখন সবার কাম্য, দাদুকে দেখে শিখুন সবাই।

অনলাইনে পোস্ট হওয়ার পরেই এই ছবি সাড়ে চার হাজারেরও বেশি লাইক আর অসংখ্য মন্তব্য পেয়েছে। অনেকেই দাদাকে বলেছেন, পৃথিবীর সেরা দাদা। মিষ্টি দাদা।

করোন ভাইরাসজনিত কারণে আলাদা বসবাসকারী বহু পরিবারের সদস্য এরকম পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

লকডাউনের মধ্যে ৬ কিমি হেঁটে নবজাতক নাতিকে দেখতে গেলেন দাদা

আপডেট সময় ০১:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০