ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকার অর্থায়নে বাদুড় নিয়ে গবেষণা চালাচ্ছিল চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাদুড় নিয়ে গবেষণা চালাচ্ছিল চীন। আর সেই গবেষণার জন্য অর্থ দিয়েছিল আমেরিকা। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। এমনিতেই বিশ্বের কিছু বিজ্ঞানীর ধারণা, চীনের উহানের কোনও গবেষণাগার থেকে করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।

ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি ইউন্নান থেকে এক হাজার মাইল দূরে কোনও এক গুহায় বাদুড় নিয়ে গবেষণা করছিলেন এক দল গবেষক। এই গবেষণার জন্য ৩.৭ মিলিয়ন ডলার অর্থ দিয়েছিল আমেরিকা।

ওই গুহায় করোনাভাইরাসের উপস্থিতি থাকার প্রমাণ মিলেছে বলেও দাবি করেছে ডেইল মেইল। বহুদিন ধরেই গবেষকরা ওই গুহায় বাদুড় নিয়ে গবেষণা করছিলেন। ২০১৭ সাল নাগাদ গবেষণার ফলও প্রকাশ করেন গবেষকরা।

২০১৮ সাল নাগাদ আরও একটি গবেষণার ফল প্রকাশ করেছিলেন উহানের গবেষকরা। বাদুড়ের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি এবং বাদুড়ই যে করোনার উৎস, সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। গবেষণার জন্য বাদুড় ধরে আনা হয়েছিল চীনের কুনমিং থেকে। শূকরের খামারে করোনা ছড়ানোর বিষয়টি নিয়ে পরীক্ষার জন্য বাদুড় নমুনা হিসেবে সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছিল।

লন্ডনের চীনা দূতাবাস অবশ্য ডেইলি মেইল—এর এই রিপোর্ট ভিত্তিহীন বলে দাবি করেছে। তারা বলেছে, অতীতের কোনও গবেষণার রেকর্ড এখন তুলে ধরে এটা প্রমাণ করা যায় না যে, করোনা কোনও ল্যাব থেকে ছড়িয়েছে! তবে ডেইলি মেইল জানিয়েছে, ওই গুহায় বাদুড়ের শরীর থেকে করোনা তিন বছর বয়সী শূকরের শরীরে প্রবেশ করানো হয়। তার পর অন্য শূকরগুলো আক্রান্ত হয় কি না সেটে দেখা হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমেরিকার অর্থায়নে বাদুড় নিয়ে গবেষণা চালাচ্ছিল চীন

আপডেট সময় ১২:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০