ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়িতে করোনা আক্রান্ত, সাক্ষী তনওয়ারের বাড়ি সিলগালা

আকাশ বিনোদন ডেস্ক: 

ভারতীয় ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাক্ষী তনওয়ারের বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে।

কারণ, মুম্বাইয়ের মালাডের ওই বাড়িতে স্পেন ফেরত এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর বিষয়টি নিশ্চিত হওয়ার পরই বিএমসি’র তরফে ওই বাড়ি সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বাড়িতে টেলিভিশন অভিনেত্রী তথা আমির খানের দঙ্গল’র অনস্ক্রিন স্ত্রী সাক্ষী তনওয়ার থাকেন। সাক্ষীর পাশাপাশি ওই বাড়িতে আরও বেশ কয়েকজন জনপ্রিয় মুখের বসবাস। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে ও শিবিন নারং।

শিবিন নারং জানান, গত সপ্তাহে বিএমসি’র এক কর্মকর্তা হাজির হন তাদের বাড়িতে। সেখানকার বাসিন্দাদের প্রত্যেকের ভ্রমণ সংক্রান্ত বিষয়ে জানতে চান তিনি। পাশাপাশি কেউ অসুস্থবোধ করছেন কি না, তাও জানতে চাওয়া হয়। এরপরই জানানো হয়, ওই বাড়ির এক বাসিন্দা সম্প্রতি স্পেন থেকে ফিরেছেন এবং তার শরীরে মিলেছে করোনার সংক্রমণ। ফলে ওই বাড়ি সিল করা হচ্ছে বলে জানানো হয় বিএমসির তরফে।

বাড়ি সিল করার পরপরই সেখানকার বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে ঔষুধপত্র, সবকিছুই সময় মতো পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান শিবিন নারং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাড়িতে করোনা আক্রান্ত, সাক্ষী তনওয়ারের বাড়ি সিলগালা

আপডেট সময় ১২:৫৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০