ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুকে কটূক্তি করায় ইবির আরেক শিক্ষার্থী বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক: 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে আরেক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থীর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ফেসবুকে ওই শিক্ষার্থী বঙ্গবন্ধুকে নিয়ে যে মন্তব্য করেছে তা অবমাননাকর ও মর্যাদাহানিকর। এরূপ মন্তব্য জাতির পিতার প্রতি অসম্মানজনক, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছে।
এ কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া তাকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, এ মর্মে বিশ্ববিদ্যালয় খোলার সাত কার্যদিবসের মধ্যে কারণদর্শাতে বলা হয়েছে। এছাড়া বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য তিন সদস্যদের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনকে আহবায়ক, আইন বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভীন ও পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাজ্জাদ হোসেনকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটিকে যথা শিগগির সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ফেসবুকে বঙ্গবন্ধু হত্যার বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুকে কটূক্তি করায় ইবির আরেক শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ১২:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০