ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সিঙ্গাপুরে নতুন করোনা আক্রান্ত ১০৬ জনের ৪৬ জনই বাংলাদেশি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হু হু করে বাড়ছে করোনার প্রকোপ। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে মারণ এই ভাইরাস। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ১৪শ ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত ১০৬ জনের মধ্যে ৪৬ জনই বাংলাদেশি।

কোভিড-১৯ আক্রান্তদের সর্বশেষ যে হিসাব দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে, তাতে দেখা গেছে– মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ১০৬। এর মধ্যে ৪৬ বাংলাদেশি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশিই একসঙ্গে একই আবাসিক ভবনে থাকতেন। সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। এদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার। এরা বেশিরভাগই কাজ করছেন নির্মাণ শিল্পে।

গাদাগাদি করে ছোট ঘরে থাকেন এবং একই টয়লেট ব্যবহার করেন। কোনো কোনো আবাসিক ভবনে অস্বাস্থ্যকর পরিবেশে একটা ঘরে গাদগাদি করে ঘুমান ১২-১৫ জন করে শ্রমিক। মঙ্গলবার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে এক মাসের লকডাউন ঘোষণা করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা কয়েকদিন ত্বকে অ্যালোভেরা লাগালে যেসব উপকারিতা

সিঙ্গাপুরে নতুন করোনা আক্রান্ত ১০৬ জনের ৪৬ জনই বাংলাদেশি

আপডেট সময় ০৪:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০