ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুন্দরবন থেকে ফিরে কোয়ারেন্টিনে সিয়াম

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রায় ২০ দিন শুটিং করে ঢাকায় ফিরেছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির ইউনিট। ফিরেই কোয়ারেন্টিনে গেলেন ছবিটির নায়ক সিয়াম আহমেদ। গতকাল রোববার বিকেলে লঞ্চ থেকে সদরঘাটে নেমে সরাসরি গিয়ে নিজ বাসায় ওঠেন সিয়াম। ওই দিন থেকেই কোয়ারেন্টিনে আছেন বলে জানালেন এই অভিনেতা।

সিয়াম বলেন, ‘না থেকে তো উপায় নাই। কারণ পরিবারের সবারই তো নিরাপত্তার ব্যাপার আছে, যেহেতু আমি দীর্ঘদিন ঘরের বাইরে ছিলাম। যদিও শুটিংয়ের লঞ্চে একধরনের কোয়ারেন্টিনের মধ্যেই ছিলাম। কারণ, আমরা শুটিংয়ের এই ২০ দিন ইউনিটের বাইরের কারোর সঙ্গেই মিশিনি। লঞ্চেই ছিলাম। তারপরও পরিবারের মানুষের বাড়তি নিরাপত্তা ভেবে বাসায় এসে এই সিদ্ধান্ত নিয়েছি।’

সিয়াম আরও বলেন, ‘সরকারি সিদ্ধান্তে পানিপথ বন্ধ থাকার কারণে আমরা খুলনায় লঞ্চে আটকে ছিলাম। সরকারের উচ্চপর্যায়ের সহযোগিতা নিয়ে শেষ পর্যন্ত ঢাকায় ফিরতে পেরেছি। ফেরার আগে তীব্র রোদে লঞ্চে কষ্ট করে কয়েকটি দিন পার করতে হয়েছে আমাদের। তবে ইউনিটের সবাই স্বাভাবিক ও সুস্থ ছিলাম।’
নিজেকে, পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে এই ভয়াল থাবা থেকে বাঁচাতে ঘরের মধ্যে অবস্থান ও জনসমাগম এড়িয়ে চলাটা কঠিনভাবে মানা উচিত বলে মনে করেন এই অভিনেতা। সিয়াম বলেন, ‘বেঁচে থাকলে কাজ হবে। যে কারণে “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন” ছবির শুটিং টানা শেষ করার কথা থাকলেও করিনি। চলে এসেছি।’

সিয়াম আরও বলেন, ‘এই পরিস্থিতির কবে উন্নতি হবে, তা আমরা কেউই জানি না। তাই সরকার বা বিশ্বসাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী সবাই চলার চেষ্টা করি আমরা। ঘরে অবস্থান করি। তাহলে করোনার সংক্রমণ প্রতিরোধ অনেকটাই সম্ভব হবে।’
যোগাযোগ করা হলে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির পরিচালক আবু রায়হান জানালেন, শুটিং মূলত ২৭ মার্চ বন্ধ হয়েছে। ফিরতে না পারাতে কিছু ইনসার্ট শট নেওয়া হয়েছে এ কয়েক দিন। ২ এপ্রিল থেকে একেবারেই ক্যামেরা বন্ধ। শুটিং প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। টানা কাজ করে ছবিটির শুটিং শেষ করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে মাথায় চাপ নিয়ে ভালো কাজ হচ্ছিল না। তা ছাড়া সমিতিগুলো থেকেও সব ধরনের শুটিং বন্ধের নির্দেশনা আছে। পরিচালক জানালেন, বাকি কাজ আগামী জুন ও জুলাই মাসে শেষ করতে হবে।

ছবিটিতে আরও অভিনয় করছেন পরীমনি, সিয়াম আহমেদ, তানভীর, আজাদ আবুল কালাম, শহিদুল আলম সাচ্চু, আশীষ খন্দকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুন্দরবন থেকে ফিরে কোয়ারেন্টিনে সিয়াম

আপডেট সময় ০৯:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০