ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতালি বা স্পেনের পরিস্থিতি না চাইলে ঘরে থাকুন: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এসময় সাধারণ মানুষকে ঘরের থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আপনারা কী ইতালি বা স্পেনের মতো ভয়াবহ পরিস্থিতি দেখতে চান? যদি না দেখতে চান তাহলে আমাদের দেয়া দিক-নির্দেশনাগুলো মেনে চলুন। আপনারা ঘরে থাকুন।

রবিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকের মাধ্যমে দেশবাসীকে এই আহ্বান জানান মন্ত্রী। এর আগে মন্ত্রী করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য করণীয় বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন।

জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, ‘হোম কোয়ারেন্টাইন না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে। যারা বিদেশ থেকে আসছেন এবং কোয়ারেন্টাইন মানছেন না; আপনারা কী ইতালি বা স্পেনের মতো ভয়াবহ পরিস্থিতি দেখতে চান? যদি না দেখতে চান তাহলে আমাদের দেয়া দিক-নির্দেশনাগুলো মেনে চলুন। আপনারা বাসায় থাকুন। দেশের প্রতি মমতা থাকলে আপনারা ঘর থেকে বের হবেন না, আইসোলেশন থেকে বের হবেন না।’

প্রবাসীদের সিদ্ধান্তের বিষয়ে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের যাচাই-বাছাই করে বাংলাদেশে ফেরত আনা হবে। তবে তাদের মধ্যে কেউ যদি গুরুতর অপরাধে জড়িত থাকে তাহলে তাদের ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত নেয়া হতে পারে। দেশে ফেরত আনা প্রবাসীকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে রাখা হবে।

সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কিছু প্রবাসী বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে। এর ফলে সেসব দেশের সাথে বাংলাদেশের শ্রম কূটনৈতিক সম্পর্ক সুসংহত হবে এবং কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ প্রাধান্য পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইতালি বা স্পেনের পরিস্থিতি না চাইলে ঘরে থাকুন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০