ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মায়ের মৃত্যুতে খাওয়ালেন দেড় হাজার জনকে, সবাই কোয়ারেন্টিনে!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশের মরেনা জেলায় দুবাই ফেরত এক ব্যাক্তি তার মায়ের মৃত্যুতে এলাকার দেড় হাজার মানুষকে দাওয়াত করে খাইয়েছেন। পরে জানা গেল ওই ব্যাক্তি এবং তার পরিবারের ১১ সদস্যের সবাই করোনাভাইরাসে আক্রান্ত। খবর এনডিটিভির।

খবর পেয়ে কর্তৃপক্ষ এলাকায় এসে পুরো কলোনিটি লকডাউন করে দিয়েছে। কেউ যাতে এখানে প্রবেশ বা এখান থেকে বেড় হতে না পারে সে জন্য বসানো হয়েছে কড়া পাহারা। এক কথায় গোটা এলাকার মানুষ এখন কোয়ারেন্টিনে।

সুরেশ নামে ওই ব্যাক্তি দুবাইয়ে একটি বিলাসবহুল হোটেলে ওয়েটারের কাজ করতেন। গত ১৭ মার্চ তিনি ভারতে আসেন এবং তার মায়ের মৃত্যুর পর ২০ মার্চ একটি বিশেষ ভোজের আয়োজন করেন।

এরপর গত ২৫ মার্চ তার দেহে করোনার উপসর্গ দেখা দিলে তিনি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে তার ও তার স্ত্রীর দেহে করোনার জীবাণু পাওয়ার পর গত বৃহস্পতিবার ওই দম্পতিকে আইসোলেশনে নেয়া হয়।

এরপর তার ১০ আত্মীয়-স্বজনের স্বাস্থ্য পরীক্ষা করেও করোনাভাইরাস পা্ওয়া যাওয়ার পর গোটা এলাকাটি লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভারতে গত তিন দিনে দ্বিগুন হয়েছে করোনায় আক্রান্ত লোকের সংখ্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

মায়ের মৃত্যুতে খাওয়ালেন দেড় হাজার জনকে, সবাই কোয়ারেন্টিনে!

আপডেট সময় ০৩:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০