ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কালার আইডিয়া স্টোর চালু করলো এশিয়ান পেইন্টস

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘর সাজানোর কথা এলেই রুচিবোধ ও সৌন্দর্যকেই প্রাধান্য দেয়া হয়ে থাকে। সে অনুযায়ী দেয়ালে রঙের ব্যবহার করা হয়। মনের মতো রঙ ব্যবহার করে নিজেদের অন্দরমহল সাজান সবাই। যে রঙ আমরা ঘরের জন্য ব্যবহার করি, সেটা আমাদের মনের ওপর গভীর প্রভাব ফেলে এবং কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। আমাদের আচরণ ও আবেগকে অনেকটাই পরিচালনা করে রঙ।

রঙের সঠিক ব্যবহার ও বাস্তব অভিজ্ঞতা দিতে এবং থ্রিডি ডিজাইন দেখে ঘরের রঙ পছন্দ করতে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড ঢাকার উত্তরাতে কালার আইডিয়া স্টোর চালু করেছে। ১৭ আগস্ট (বৃহ¯পতিবার) উত্তরার সোনারগাঁও জনপথ রোডের এশিয়ান পেইন্টস`র নতুন স্টোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কালার আইডিয়া স্টোরের উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড`র জেনারেল ম্যানেজার রিতেশ দোষী।

এই সময় তিনি বলেন, যারা শুধু ঘরের রঙ নয়, ঘর সাজানোর স¤পূর্ণ অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্যই কালার আইডিয়া স্টোর। রঙের সব ধরনের সমস্যা ও সমাধান মিলবে এই স্টোরে। বাংলাদেশের মানুষকে রঙ নিয়ে সচেতন করতেই এই স্টোরের উদ্বোধন। শুরুতে দেশে দুইটি কালার আইডিয়া স্টোর চালু করা হয়েছে। একটি ঢাকায় উপরটি নারায়ণগঞ্জের চাষাঢ়াতে। আগামীতে দেশে এর সংখ্যা বাড়বে।

সদ্য চালু হওয়া এই কালার আইডিয়া স্টোরে শুধু পেইন্ট-ই মিলবে না, কোন রঙ পছন্দ করা উচিত, কিভাবে শেষ রঙের ছোঁয়াটা দেয়া যায়, কোন পেইন্ট কোথায় ব্যবহার করলে ভালো হয়, ভোক্তারা এমন সব প্রশ্নের সমাধানও পাবেন।

ঘরের রঙ করার কাজে সহযোগিতা করতে স্টোরটিতে আরোও থাকছে, অসংখ্য কালার স্কিম থেকে নিজের পছন্দমতো কালার বেছে নেয়ার সুবিধা, পছন্দের রঙ দেয়ালে কেমন দেখাবে তা দেখে নেয়ার সুযোগ, কোন লাইটে ঘরের দেয়ালের রং কেমন দেখাবে তা চাক্ষুষ দেখার অভিজ্ঞতা, কম্পিউটারের মাধ্যমে থ্রিডি ডিজাইন দেখে ঘরের ধরন অনুযায়ী ডিজাইন ও রঙ পছন্দ করার সুযোগ, এক্সপার্টদের কাছ থেকে রঙ বিষয়ক ফ্রি পরামর্শ এবং কাস্টমাইজড কালার সাজেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কালার আইডিয়া স্টোর চালু করলো এশিয়ান পেইন্টস

আপডেট সময় ০৭:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭