ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

৫ ডিসেম্বর খালেদাকে মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন: মোশাররফ

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারি সিদ্ধান্তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আটকে দেয়া হচ্ছে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৫ ডিসেম্বর খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি মুলতবি করে ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার প্রতিবেদন চেয়েছে আপিল বিভাগ।

এমতাবস্থায় আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসকদেরকে পেশার প্রতি সম্মান বজায় রেখে সঠিক প্রতিবেদন দেয়ার আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সঠিক প্রতিবেদন আপিল বিভাগে দিতে বিএসএমএমইউর মেডিকেল বোর্ডকে আহ্বান জানাচ্ছি।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনকে মুক্তি না দিলে সরকার পতনের একদফা আন্দোলন হবে।

খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়াকে মামলার কারণে নয়, গণতন্ত্র রক্ষার আন্দোলনের কারণেই কারাগারে যেতে হয়েছে। এছাড়া দুর্নীতির সুযোগ করে দিতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

৫ ডিসেম্বর খালেদাকে মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন: মোশাররফ

আপডেট সময় ০৩:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯