ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মাদক বিক্রেতাদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

হেরোইন ও ফেনসিডিলসহ নিষিদ্ধ নেশা জাতীয় পণ্য আমদানিকারক ও বিক্রেতাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদে বিরোধী দলের সদস্য মশিউর রহমান রাঙ্গার তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী জানান, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে। দেশে হেরোইন ও ফেনসিডিলসহ নিষিদ্ধ নেশা জাতীয় পণ্য আমদানি করা হয় না।

আসাদুজ্জামান বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ৯ ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।

‘বর্তমানে পুলিশের সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৭২৪’

সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এক লাখ ৮৮ হাজার ৭২৪ জন সদস্য কর্মরত রয়েছেন।

মন্ত্রী বলেন, পুলিশের এ সংখ্যার মধ্যে কর্মরত মহিলা পুলিশের সংখ্যা ১৩ হাজার ৩৯১ জন। আর কর্মরত পুরুষ পুলিশের সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৩৩৩ জন। এ সংখ্যানুযায়ী মহিলা-পুরুষ পুলিশের অনুপাত ১ :১৩.০৯।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কর্মক্ষেত্রে নারীর আরও অংশগ্রহণ বৃদ্ধি করতে সরকার নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে প্রতিরোধ ও জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়নসহ উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে ভবিষ্যতে পুলিশ বাহিনীতে নারী সদস্যের সংখ্যা আরও বাড়বে।

স্বারষ্ট্রমন্ত্রী সরকারি দলের সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে জানান ২০১৫ সাল পর্যন্ত মোট ৯৫টি থানাকে মডেল থানায় উন্নীত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

মাদক বিক্রেতাদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯