ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ফখরুলের আসন শূন্য ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক:

নির্ধারিত সময়ে শপথ না নেয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয় সংসদের বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিষয়টি সংসদকে অবহিত করেছেন।

স্পিকার বলেন, ‘সংবিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠক থেকে ৯০ দিনের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা। কিন্তু তিনি অসমর্থ (শপথ না নেওয়ায়) হওয়ায় তার আসনটি শূন্য হয়েছে।’
নানা নাটকীয়তার পর গতকাল বিএনপির চার সাংসদ শপথ নিয়েছেন। সবমিলিয়ে বিএনপির পাঁচজন সাংসদ শপথ নিলেও ফখরুল শপথ নেননি। দলীয় সিদ্ধান্তে তিনি শপথ নিচ্ছেন না বলে মঙ্গলবার জানান ফখরুল। স্পিকারের কাছে সময় চেয়ে কোনো আবেদন করেননি বলেও তিনি জানান।

গত নির্বাচনে ফখরুল ঠাকুরগাঁওয়ে তার নিজের আসনের পাশাপাশি বগুড়া সদর আসন থেকেও নির্বাচন করেন। এই আসন থেকে এর আগে বারবার বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফখরুল নিজ আসনে পরাজিত হলেও খালেদা জিয়ার আসনে বিজয়ী হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

ফখরুলের আসন শূন্য ঘোষণা

আপডেট সময় ১০:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯