ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়নাতদন্তের সময় লাশের পেটে মিলল ১১ প্যাকেট ইয়াবা

আকাশ জাতীয় ডেস্ক:

নিহত যুবকের লাশের ময়নাতদন্তের সময় তার পেট থেকে ১১ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ওই যুবকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এসময় হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা লাশের পেট থেকে ১১ প্যাকেট ইয়াবা উদ্ধার করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় যুবকটির লাশ মতিঝিল থানা-পুলিশ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির নাম জুলহাস। আনুমানিক বয়স ৩৫ বছর। বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভবানীপুর গ্রামে। বাবার নাম আখতার।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের সময় এক যুবকের লাশের পেটে ইয়াবার ১১টি প্যাকেট পাওয়া গেছে। একেকটি প্যাকেটে ২০-২৫টি করে ইয়াবা ছিল।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, শুক্রবার ভোরে মতিঝিলের বিশ্বাস টাওয়ারের সামনে অসুস্থ অবস্থায় পড়ে ছিল ওই যুবক। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে পাঠায়। বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে জুলহাস মাদক ব্যবসায়ী ছিলেন। পাচারের উদ্দেশে হয়তো তিনি এসব ইয়াবা বড়ি পেটে বহন করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ময়নাতদন্তের সময় লাশের পেটে মিলল ১১ প্যাকেট ইয়াবা

আপডেট সময় ০১:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯