ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার মাশরাফির প্রশংসায় পাকিস্তানের সাবেক অধিনায়ক

আকাশ স্পোর্টস ডেস্ক:

শোয়েব আখতারের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে প্রশংসায় ভেজালেন পাকিস্তানের সাবেক দলনায়ক রশিদ লতিফ। তিনি মনে করেন, ইনজুরির সঙ্গে লড়াই করার পাশাপাশি দলকে একত্রে নিয়ে চলছেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক।

মাশরাফির অনন্য নেতৃত্বে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ উল্লেখ করে লতিফ বলেন, পায়ে বড় ধরনের ইনজুরি থাকা সত্ত্বেও সে দলকে এগিয়ে নিয়ে চলেছে। ইনজুরি নিয়ে এভাবে এগিয়ে চলা বেশ কঠিন। ও পুরো দলকে ঐক্যবদ্ধ করে রেখেছে। দেশটিতে তার অনেক সুনাম রয়েছে।

সাবেক পাক উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ২০১৪, ২০১৫, ২০১৬ সালে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারিয়েছে দলটি। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল খেলে তারা। টাইগার ব্যাটসম্যানরা অসাধারণ স্ট্রাইক রোটেট করে খেলতে পারে। এটি তাদের জন্য প্লাস পয়েন্ট।

২০১৫ বিশ্বকাপের সাফল্যের পর বদলে যায় বাংলাদেশ। ধারাবাহিক সাফল্য পেতে থাকেন লাল-সবুজ জার্সিধারীরা। ২০১৯ বিশ্বকাপে তাদের নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী।

সেই লক্ষ্যেই জুন মাসের ২ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাশরাফি বিন মর্তুজার দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

এবার মাশরাফির প্রশংসায় পাকিস্তানের সাবেক অধিনায়ক

আপডেট সময় ০৩:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯