ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপে সেরা অধিনায়ক মাশরাফি: শোয়েব আখতার

আকাশ স্পোর্টস ডেস্ক:

১০ দলের অংশগ্রহণে হবে ইংল্যান্ড বিশ্বকাপ। ইতিমধ্যে প্রতিটি দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করায় ১০ অধিনায়ক পেয়ে গেছে ২০১৯ আসর। এদের মধ্যে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজাকে সেরা অধিনায়ক হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।

এবারের বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ দল বাংলাদেশ। সেই দলটিকেই নেতৃত্ব দেবেন মাশরাফি। ২০১৫ সালে দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর ক্রিকেট বিশ্বে টাইগারদের উচ্চাসনে বসিয়েছেন তিনি। নড়াইল এক্সপ্রেস ছাড়া এবারের আসরে কোনো অধিনায়কই টানা দ্বিতীয়বার দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন না।

মাশরাফির হাত ধরেই ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল এবং গেল বছর এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। সার্বিক বিচারে কোহলি-মরগানদের চেয়ে মাশরাফিকে একধাপ ওপরে রাখছেন শোয়েব।

সম্প্রতি পিটিভি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মতে; ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি। তবে টাইগারদের বেশি উচ্চাভিলাষী হওয়া যাবে না। নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। তা হলেই বিশ্বমঞ্চে ভালো করবে তারা।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে এবারের ক্রিকেটের বৈশ্বিক আসর। আর ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশতম টুর্নামেন্টের অভিযানে নামবে মাশরাফি বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপে সেরা অধিনায়ক মাশরাফি: শোয়েব আখতার

আপডেট সময় ০২:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯