ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ফখরুল কথায় কথায় গণতন্ত্র জপেন কিন্তু সংসদে আসতে চান না: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:

একাদশ সংসদ নির্বাচনে জয়ী দলীয় জনপ্রতিনিধিদের শপথ নিয়ে বিএনপি মহাসচিবের কড়াকড়ি অবস্থানের সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, মির্জা ফখরুল কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন। কিন্তু কাজ করেন উল্টো, গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে সংসদে আসতে চান না। দলের জনপ্রতিনিধিদের সংসদে আসতে দিতে চান না।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চার নারী সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, হতে পারে একাদশ নির্বাচনে ভরাডুবির লজ্জায় বিএনপি সংসদে আসতে চাইছে না। তবে আমরা মনে করি জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে নৈতিক দায় থেকে তাদের সংসদে আসা উচিত। সংসদে না এলে জনগণ আর কোনো দিন তাদের ভোট দেবে না। অপকর্ম করলে মানুষ ভোট দেবে কেন-এমন প্রশ্নও রাখেন তিনি।

ক্ষমতাসীন দলের এই নেতা আরও বলেন, বিএনপির একজন ইতিমধ্যে শপথ নিয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। বাকিরা ৩০ এপ্রিলের মধ্যেই শপথ নিয়ে জনগণের রায়কে সম্মান করবেন বলে আশা করছি।

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, তারেক রহমান অপরাধ করে দেশ ও তার পরিবারের বদনাম করেছেন। বেগম জিয়া তার পুত্রদের ভালো সন্তান হিসেবে গড়ে তুলতে পারেননি। তিনি (খালেদা জিয়া) মা ও প্রধানমন্ত্রী উভয় ক্ষেত্রেই ব্যর্থ খালেদা।

মোবাইল, ফেসবুকের অপব্যবহার বিষয়ে মায়েদের সচেতন থাকার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ২০১৭ সালে ৯০ শতাংশ বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে ফেসবুকের কারণে। ছেলেমেয়েরা সার্বক্ষণিক ফেসবুকে থাকছে। অভিভাবকদের এদিকে দৃষ্টি দিতে হবে। অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে তাদের সন্তানরা কী করে কোথায় যায়।

ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে মহিলা সংসদ সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরা, নার্গিস রহমান, শবনম শিলা, জিন্নাতুল বাকিয়াকে সংবর্ধনা দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

ফখরুল কথায় কথায় গণতন্ত্র জপেন কিন্তু সংসদে আসতে চান না: হানিফ

আপডেট সময় ০২:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯