ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

দল বহিষ্কার করলেও বিএনপি নেতাদের এমপি পদ যাবে না: আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যারা সংসদে শপথ নেবেন দল বহিষ্কার করলেও তাদের সংসদ সদস্য পদ যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবার চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজে একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি থেকে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন তাদের দল থেকে বহিষ্কার করা হলেও কোনো প্রভাব পড়বে না। তাদের এমপি পদ টিকে যাবে।

সংবিধানের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘সংবিধানে বলা আছে- কেউ যদি দলের বিপক্ষে জাতীয় সংসদে ভোট দেন বা দল থেকে যদি তারা পদত্যাগ করেন, তা হলে তাদের সংসদ সদস্যপদ বাতিল হবে। দল বহিষ্কার করলে তাদের সদস্যপদ বাতিল হবে না।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, কসবার পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, রহুল আমীন ভূঁইয়া বকুল, আনিসুল হক ভূঁইয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান।তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

দল বহিষ্কার করলেও বিএনপি নেতাদের এমপি পদ যাবে না: আইনমন্ত্রী

আপডেট সময় ০২:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯