ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সংসদ নির্বাচন জনগণের মনোপুত হয়নি: ড. কামাল

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারের দুরভিসন্ধি থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সংবিধানের অপব্যাখ্যা দিয়ে সরকার যেন জনগণের অধিকার খর্ব করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিল অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ৩০ ডিসেম্বর দেশের নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই নির্বাচন জনগণের মনোপুত হয়নি। ভোটের মতের প্রতিফলন ঘটেনি এতে।

বর্তমান সংসদকে ‘অবৈধ’ উল্লেখ করে গণফোরাম নেতা বলেন, এই সংসদ যেন সংবিধানের দোহাই দিয়ে জনগণের অধিকার খর্ব না করতে পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

কাউন্সিলে উপস্থিত আছেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ড. রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, অধ্যাপক আবু সাঈদ, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

এদিকে কাউন্সিলে যোগ দিয়েছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়া সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরাম নেতা মোকাব্বির খান।

আজ কাউন্সিলে কামাল হোসেনের তিন আসন পরই মঞ্চে বসেছেন প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। এর আগে দলের আরেক সদস্য সুলতান মনসুর দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় তাকে বহিষ্কার করে গণফোরাম। তবে মোকাব্বিরের বিষয়ে দল এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।আজ কাউন্সিলে তার উপস্থিতি নিয়ে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গত ২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন মোকাব্বির খান। দলের অনুমতি না নিয়ে এমন একটি পদক্ষেপ নেয়ায় তাকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। দলের প্রধান ড. কামাল বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন।

এমনকি শপথ নেয়ার তিন দিন পর ৫ এপ্রিল ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে মোকাব্বিরকে সেখান থেকে বের করে দেন। সেই সময় কয়েকজন গণফোরাম নেতা জানিয়েছিলেন- তাকে বহিষ্কার করা হতে পারে।

ওই ঘটনার দেড় মাসের মাথায় শুক্রবার ড. কামালের সঙ্গে একসঙ্গে কাউন্সিলমঞ্চে প্রবেশ করেন মোকাব্বির খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

সংসদ নির্বাচন জনগণের মনোপুত হয়নি: ড. কামাল

আপডেট সময় ১২:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯