ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুব শিগরিরই প্রচলিত ব্যবসা বিলীন হয়ে ডিজিটাল কমার্স হবে: মোস্তাফা জব্বার

আকাশ আইসিটি ডেস্ক:

সেদিন বেশী দূরে নয় যে দিন ব্যবসা বলতেই বুঝতে হবে ডিজিটাল কমার্স বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত দারাজের সটিং সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে তথ্য প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে শোরুম ভিত্তিক প্রচলিত ব্যবসা ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে। এটাই ডিজিটাল বাংলাদেশের সুফল।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, দেশের মানুষ যথাযথ শিক্ষা পেলে অসম্ভব সাধন করতে পারে। প্রযুক্তির লেটেস্ট ভার্সন বিগডাটা, রোবটিক, আইওটি কিংবা ব্লকচেইন আজকের দুনিয়ায় সবই দরকার। তবে মানুষের প্রয়োজনে প্রযুক্তিকে যেভাবে ব্যবহার করা দরকার সেভাবেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের মানুষের জীবনমানের যুগান্তকারি পরিবর্তনের সুচিত হয়েছে উল্লেখ করে মোস্তাফা জাব্বার বলেন, দেশে প্রতিদিন এক হাজার ২৪ কোটি টাকা মোবাইল ফোনে লেদদেন হচ্ছে। একটুকরো কাগজেরও প্রয়োজন হয় না। প্রচলিত জীবন থেকে দেশের মানুষ নতুন জীবনে অব্যস্থ হয়ে ্উঠছে, যা ছিল কল্পনারও বাইরে।

অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন আমরা দেশের সর্ববৃহৎ সর্টিং সেন্টারটি সফলভাবে উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত আর এইটি অনেকটাই সম্ভব হয়েছে কাস্টমারদের দারাজের প্রতি অগাধ ভালবাসা ও বিশ্বাস রাখার কারনে। আশা করছি দেশের সকল মানুষের ভালবাসায় আমরা ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারব ও দারাজের আরও অনেক বড় প্রকল্প বাস্তবায়নে সক্ষম হব।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, দারাজের দুই চীফ এক্সিকিউটিভ অফিসার রিয়ারকে মিক্কেলসেন ও জোনাথন ডোয়ার এবং দারাজ বাংলাদেশের এমডি মোস্তাহিদল হক বক্তৃতা করেন।

এর আগে মন্ত্রী ঢাকার কাওরান বাজারে আইসিটি পার্কে সিসটেক স্মার্ট অফিস উদ্বোধন করেন। এসময় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক সভাপতি আব্দুল্লা এইচ কাফি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুব শিগরিরই প্রচলিত ব্যবসা বিলীন হয়ে ডিজিটাল কমার্স হবে: মোস্তাফা জব্বার

আপডেট সময় ১১:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯