ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

উন্নয়নের নতুন অধ্যায় শুরু করব: আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিগত মেয়াদে আখাউড়া-কসবার অনেক উন্নয়ন হয়েছে। আমি এখন উন্নয়নের নুতন অধ্যায় শুরু করব। এ জন্য আমি সবার সহযোগিতা চাই।

নিজ সংসদীয় এলাকার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে শুক্রবার সকালে দলীয় নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, গত ৩১ মার্চ আখাউড়া উপজেলা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। আপনরা ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করায় আমি আখাউড়াবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমি আখাউড়াবাসীকে ধন্যবাদ জানাই।

এর আগে আইনমন্ত্রী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনযোগে ঢাকা থেকে আখাউড়ায় আসেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল প্রমুখ।

পরে আইনমন্ত্রী আনিসুল হক আখাউড়া থেকে সড়কপথে কসবা উপজেলায় নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

উন্নয়নের নতুন অধ্যায় শুরু করব: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯