ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মির্জা ফখরুলসহ ৮ নেতার জামিন স্থগিত চেয়ে আবেদন নিষ্পত্তি

আকাশ জাতীয় ডেস্ক: 

নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ আট নেতার জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। তবে নেতাদের আগাম জামিন বহাল থাকা না থাকার সিদ্ধান্ত পূর্ণাঙ্গ রায়ের পর জানা যাবে।

সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য, পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় পুলিশ রিপোর্ট দেয়া পর্যন্ত হাইকোর্ট আগাম জামিন দিতে পারে কিনা রাষ্ট্রপক্ষ এমন আবেদন করেন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এ আবেদনের পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ।

একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আগাম জামিন স্থগিত চেয়ে করা আবেদনও পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করা হয়েছে।

এর আগে নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ শীর্ষ নেতাকে আগাম জামিন দেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

গত বছরের ১ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আইন সম্পাদক সানাউল্লাহ মিয়াকেও আসামি করা হয়েছে। ইতিমধ্যে হাইকোর্ট থেকে মওদুদ ও সানাউল্লাহ জামিন নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

মির্জা ফখরুলসহ ৮ নেতার জামিন স্থগিত চেয়ে আবেদন নিষ্পত্তি

আপডেট সময় ১০:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯