ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

একসঙ্গে জন্ম নেয়া লক্ষ্মীপুরের সেই ৭ শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরে শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে মাত্র পাঁচ মাসের মাথায় একসঙ্গে জন্ম নেয়া সাত নবজাতক মারা গেছে। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেয়ার কারণে তাদের বাঁচানোও সম্ভব হয়নি।

শুক্রবার গভীর রাতে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারটি ছেলে ও তিনটি মেয়ে শিশু ছিল।

এর আগে রাত পৌনে ১০টার দিকে লক্ষ্মীপুরের বেসরকারি (সিটি হসপিটাল) হাসপাতালে একসঙ্গে সাত সন্তানের জন্ম দেন নাজমা আক্তার (১৮)। তিনি সদর উপজেলার লাহারকান্দি গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ নওশের ওই সাত শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাত্র পাঁচ মাসে জন্ম হওয়ায় শিশুদের বাঁচানো সম্ভব হয়নি। তবে শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল। ঢাকায় নেয়ার আগেই ওই সাত শিশুর মৃত্যু হয়।

পরিবারের লোকজন তাৎক্ষণিক মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তবে প্রসূতি নাজমা সুস্থ আছেন।

নাজমা আক্তারের মা শাহেদা বেগম জানান, শিশুদের ঢাকা নেয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু এর মধ্যেই তারা মারা গেছে। তার মেয়ে সুস্থ আছে।

হাসলাতালের ব্যবস্থাপক ওমর ফারুক শিশুদের মৃত্যু নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেয়ায় তারা আশঙ্কাজনক অবস্থায় ছিল। শিশুদের ঢাকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল। ঢাকা নেয়ার আগেই তারা মারা গেছে। তাদের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

একসঙ্গে জন্ম নেয়া লক্ষ্মীপুরের সেই ৭ শিশুর মৃত্যু

আপডেট সময় ০১:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯