ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলিকে অনুপ্রেরণা দিতে ক্যারিয়ারে ইতি টানছেন আনুশকা!

আকাশ বিনোদন ডেস্ক:

বছর দেড়েক হলো বিয়ে করেছেন ভারতের সেলিব্রেটি জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। গত ১৭ ডিসেম্বর সিডনিতে ঘটা করে বিয়েবার্ষিকী উদযাপন করেন তারা।

বিয়ের পর থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন আনুশকা। অভিনয় কমিয়ে দিয়েছেন। স্টেডিয়ামে বসে খেলা দেখে স্বামীকে অনুপ্রেরণা জোগান। বিয়ের পর বিরাটের মাঠের পারফরম্যান্সও তুঙ্গে রয়েছে। ক্যারিয়ারের স্বর্ণালি সময় পার করছেন বিরাট। এটি আনুশকার কল্যাণেই বলে মনে করছেন অনেকে।

বলিউড সেনসেশন আনুশকাকে সবশেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘জিরো’ ছবিতে। এ ছবিতে তার সহঅভিনেতা ছিলেন সুপারস্টার শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। কিন্তু জিরোর পর তিনি এখনও কোনো বলিউড প্রকল্পে চুক্তিবদ্ধ হননি। শোনা যাচ্ছে, ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন আনুশকা। স্বামীকে সঙ্গ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিনেমায় তার অনুপস্থিতির সুযোগে বলিউডে জোর গুঞ্জন চলছে যে, নিজের ক্যারিয়ারে ইতি টেনে স্বামী কোহলির ক্রিকেট ক্যারিয়ারে অনুপ্রেরণা হতে চাইছেন আনুশকা। সে কারণে অভিনয় কমিয়ে দিয়ে পরিবর্তে নতুন কনটেন্ট তৈরিতে মনোযোগ দিচ্ছেন আনুশকা শর্মা। সদ্য সমাপ্ত আইপিএলেও স্টেডিয়ামে গিয়ে কোহলিকে অনুপ্রেরণা জুগিয়েছেন আনুশকা।

সামনের মাসেই আইসিসি বিশ্বকাপ-২০১৯। প্রথমবারের মতো এত বড় আসরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট। তাই স্বামীর অনুপ্রেরণা হতে চাইছেন আনুশকা। এ কারণেই অভিনয় কমিয়ে দিয়েছেন বলে গুঞ্জন। তবে আনুশকা ও তার প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র ওই খবর নাকচ করে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কোহলিকে অনুপ্রেরণা দিতে ক্যারিয়ারে ইতি টানছেন আনুশকা!

আপডেট সময় ১২:৩৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯