ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক পা আন্দোলনে, অন্য পা নির্বাচনে: সিপিবি সভাপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে জানিয়েছেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেছেন, দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং সে রকম কোনো পরিবেশও নেই। পরিস্থিতি অনুকূল না হলে সিপিবি যা করার তাই করবে। সিপিবির এক পা রয়েছে আন্দোলনে আর অন্য পা নির্বাচনে। দরকার হলে দু’পাই আন্দোলনে যাবে।

শনিবার মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনের এক প্রেস ব্রিফিংয়ে কাস্তে মার্কার ৭৪ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে এসব কথা বলেন সেলিম।

সেলিম আরও বলেন, নির্বাচনী আচরণবিধি পদে পদে লঙ্ঘন করা হচ্ছে। অল্প বা সামান্য ভুলত্রুটির কারণেও অনেকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সরকারদলীয় নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অবাধে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছে। কিন্তু ইসির সেদিকে কোনো খেয়াল নেই। তাই নির্দ্বিধায় বলা যায় যে, দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে কাজী সাজ্জাদ জহির চন্দন, লক্ষ্মী চক্রবর্তী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ আল ক্বাফী, রুহিন হোসেন প্রিন্স, মাহবুবুল আলম, আহসান হাবীব লাবলু উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক পা আন্দোলনে, অন্য পা নির্বাচনে: সিপিবি সভাপতি

আপডেট সময় ১১:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮