ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

ঐক্যফ্রন্টকে ১৯ আসন দিল বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল ড. কামাল হোসেনের গণফোরাম, আ স ম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও কর্নেল অলি আহমেদের এলডিপিসহ ১৯টি আসন দিয়েছে বিএনপি। এর সঙ্গে আরও একটি আসন (ঢাকা-৬) যুক্ত হতে পারে বলে ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে।

শনিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের এ ঘোষণা দেয়া হয়।

তার মধ্যে গণফোরাম পেয়েছে ছয়টি আসন। এর মধ্যে ঢাকা-৭ আসনে দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ এএইচএম খালেকুজ্জামান, হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, পাবনা-১ অধ্যাপক আবু সায়িদ, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুর ও কুড়িগ্রাম-২ মেজর জেনারেল (অব.) আমসা আমিন ধানের শীষ প্রতীকে লড়বেন।

জেএসডি পেয়েছে পাঁচটি আসন। এরমধ্যে লক্ষ্মীপুর-৪ আসনে দলটির সভাপতি আ স ম আবদুর রব, কুমিল্লা-৪ দলটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৩ ড. সাইফুল ইসলাম ও শরীয়তপুর-১ নুরুল ইসলাম ধানের শীষ প্রতীকে লড়বেন।

নাগরিক ঐক্য পেয়েছে পাঁচটি আসন। এরমধ্যে দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–৪ কেএম নুরুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

এ ছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগকে তিনটি আসন দেয়া হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

ঐক্যফ্রন্টকে ১৯ আসন দিল বিএনপি

আপডেট সময় ১০:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮