ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

বিএনপির মনোনয়ন না পেয়ে দেলোয়ারপুত্রের কান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে হতাশ দলটির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে অ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ ডাবলু।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুক্রবার বিএনপির ২০৬ জন দলীয় প্রার্থীর মনোনয়নের চূড়ান্ত তালিকা করা হয়।

মানিকগঞ্জ-১ আসনে মনোনয়পত্র দাখিল করেছিলেন খোন্দকার আবদুল হামিদ ডাবলু।

কিন্তু এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে এসএ জিন্নাহ কবিরকে।

শুক্রবার রাতে চূড়ান্ত মনোনীতদের নাম ঘোষণার পর ছোট বোন দেলোয়ারা বেগম পান্নাকে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ডাবলু।

এসময় দোতলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে চাইলে নিচে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। এ সময় ডাবলুর সমর্থকরা হৈ চৈ শুরু করেন।

এক পর্যায়ে কেঁদে ফেলেন আবদুল হামিদ ডাবলু। এসময় তার বোন পান্নার চোখেও জল দেখা যায়।

ডাবলু বলেন, এই মনোনয়নে আমি ক্ষুব্ধ। সংস্কারপন্থিদের মনোনয়ন দেয়া হয়েছে। দলের জন্য যারা জীবন বাজি রেখে ত্যাগ স্বীকার করেছেন তাদের জন্য এটা বেদনা ও ক্ষোভের।

তিনি বলেন, আমার বাবা এই দলের জন্য নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে গেছেন। খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমূলে শেষ করতে আজকে গুলশান অফিসে সংস্কারপন্থিরা আসন গেড়ে বসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রিয়াদে ফ্লাইট চালুর পর বিস্ফোরণ: রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার হুঁশিয়ারি

বিএনপির মনোনয়ন না পেয়ে দেলোয়ারপুত্রের কান্না

আপডেট সময় ০১:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮