ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেটার চামেলীর স্বাস্থ্যের উন্নতি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার চামেলী খাতুনের (২৭) চিকিৎসা চলছে। আগের চেয়ে ভালো আছেন তিনি।

লিগামেন্টের ইনজুরি তাকে ক্রিকেট জগৎ থেকে ছিটকে দিতে চাইলেও চিকিৎসার পর মনে সাহস পাচ্ছেন।স্বপ্ন দেখছেন আবারও প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ঘায়েল করার।

চামেলীর বাড়ি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায়। ২০১১ সালে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে জাতীয় দল থেকে অবসর নেন। একসময়ের মাঠ কাঁপানো এই অলরাউন্ডার এখন চিকিৎসাধীন রয়েছেন।

লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় তার শরীরের পুরো ডান পাশ অবশ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

ভারতের ব্যাঙ্গালুরুর শীর্ষপর্যায়ের বেসরকারি অর্থপেডিক হাসপাতালে চামেলীর এক সপ্তাহ আগে ডান পায়ের লিগামেন্টের অস্ত্রোপচার হয়েছে।

ডা. প্রশান্ত তেজওয়ানির বরাত দিয়ে তার পরিবারের সদস্যরা জানান, চামেলীর পায়ের কন্ডিশন ভালো হচ্ছে। পুরোপুরি সারতে ছয় মাস লাগবে। ছয় মাস পর পায়ে ভর দিয়েই চলাফেরা করতে পারবেন। এ সময়কালে তাকে স্ট্রেচারে ভর দিয়ে হাঁটতে হবে। লিগামেন্টের টিস্যুগুলো এই সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে।

জানা গেছে, মানসিকভাবে চামেলী আগের তুলনায় অনেক ভালো আছেন। প্রতিদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ড্রেসিং করার জন্য। ১০ ডিসেম্বর রাজশাহী ফেরার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চামেলীর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন থেকে অবস্থান করছিলেন রাজশাহী মহানগরীর দরগাপাড়ার জরাজীর্ণ একটি ঘরে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে অনেকেই তার পাশে এসে দাঁড়ান। এ সময় তার চিকিৎসার সব দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রিকেটার চামেলীর স্বাস্থ্যের উন্নতি

আপডেট সময় ১২:০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮