ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ঐক্যফ্রন্টে শেষ মুহূর্তের দর-কষাকষি

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে শেষ মুহূর্তে বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের শরিকদের দর-কষাকষি চলছে।

শুক্রবার বিএনপির ২০৬ জন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় যান। এ সংবাদ লেখা পর্যন্ত সেখানে উভয়পক্ষের মিটিং চলছে।

শুক্রবার বিকালে বিএনপির নিজেদের দলীয় ২০৬ জন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করে। বাকি আসনগুলো শরিক দল ও আপিলের ফলাফলের জন্য রাখা হয়েছে। তবে শনিবার সব আসনের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে দলটি।

ড. কামাল হোসেনের বাসায় বৈঠকের বিষয়ে জোটের একটি সূত্র জানায়, বৈঠকে গণফোরামের নেতারা উপস্থিত ছিলেন। অন্য দলগুলোর সঙ্গে মোটামুটি সমঝোতা হলেও গণফোরামের সঙ্গে এখনো চূড়ান্ত ফয়সালা হয়নি।

সূত্রটি জানিয়েছে, শুক্রবার রাতেই বিএনপির গুলশান অফিসে গণফোরামের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আবার বৈঠকে করবে। এছাড়া অন্য দলগুলোর সঙ্গে বসবে বিএনপি।

গণফোরামকে ৬টি, নাগরিক ঐক্যকে ৪টি, জেএসডিকে ৩টি ও কৃষক শ্রমিক জনতা লীগকে ২টি আসন দিতে চেয়ে বিএনপি। কিন্তু গণফোরাম আরও কয়েকটি আসন দাবি করায় এখনো সুরাহা হয়নি বলে সূত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার কফলার

ঐক্যফ্রন্টে শেষ মুহূর্তের দর-কষাকষি

আপডেট সময় ১০:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮