ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেপির দুই প্রার্থী পেলেন নৌকার মনোনয়ন

অাকাশ জাতীয় ডেস্ক:

মহাজোটের শরিকদের মধ্যে আসন বণ্টনের রফা হয়েছে। কে কতটি আসন পাচ্ছে সেই চিঠি তাদের দেয়া হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে এসব চিঠি সংগ্রহ করেন জোটের প্রার্থীরা।

মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টিকে দেয়া হয়েছে সর্বাধিক আসনে মনোনয়ন। এর পর দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন ওয়ার্কার্স পার্টি। জাসদের দুই অংশ, জেপি ও তরিকত ফেডারেশনকেও আসন দেয়া হয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপিকে দুই আসন দিয়েছে মহাজোট।আসন দুটি হচ্ছে-

দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২);

রুহুল আমিন (কুড়িগ্রাম-৪) আসনে জোটের হয়ে নির্বাচন করবেন।

এ সময় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব মিলিয়ে মহাজোটের শরিকদের ৫৫-৬০টি আসন ছাড়ছে আওয়ামী লীগ। এর বাইরে কোনো আসনে চাইলে জোটের শরিকরা নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে পারে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বাধা থাকবে না।

চূড়ান্তভাবে মহাজোটের প্রার্থী তালিকা কবে জানানো হবে জানতে চাইলে কাদের বলেন, আগামীকাল (শনিবার) নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে জেনে নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, জাসদের শিরিন আখতার, যুক্তফ্রন্টের মেজর (অব.)মান্নান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেপির দুই প্রার্থী পেলেন নৌকার মনোনয়ন

আপডেট সময় ০৫:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮