ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে রেল দুর্ঘটনায় ৪ কর্মকর্তা বরখাস্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে রেল মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত ও আরো শীর্ষ তিন কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে রেলওয়ে বোর্ডের সচিব পর্যায়ের একজন কর্মকর্তাও রয়েছেন।

উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনার কারণে রোববার সন্ধ্যায় এসব কর্মকর্তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়। উত্তর প্রদেশের মোজাফ্ফর নগর জেলায় গত শনিবার ভয়াবহ এক রেল দুর্ঘটনায় ২৩ জন নিহত ও দেড়শ জন আহত হয়। রেলের ১৪টি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দায়িত্বে অবহেলার কারণ রেল দুর্ঘটনা ঘটার বিষয়টি খুঁজে পাওয়ায় চার প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং রেলওয়ে বোর্ডের একজন সদস্য, নর্দার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে ছুটিতে পাঠানো হয়েছে।

রেল দুর্ঘটনায় কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত কাজ শুরু করেছে। এদিকে ভারত সরকার নিহতের প্রত্যেকের পরিবারকে ৭ হাজার ৭৯২ মার্কিন ডলার এবং প্রত্যেক আহতকে ১ হাজার ৫৫৮ মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতে রেল দুর্ঘটনায় ৪ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০৫:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭