ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জ-১ আসনে গণফোরাম মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।

শুক্রবার আপিলের দ্বিতীয় দিনে শুনানি শেষে কমিশন ট্রাইব্যুনাল তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে ২৮ নভেম্বর গণফোরাম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ড. রেজা কিবরিয়া।

২ ডিসেম্বর ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ক্রেডিট কার্ডের মাত্র সাড়ে ৫ হাজার টাকার বকেয়া বিল অপরিশোধিত থাকার কারণে রেজার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

তবে দীর্ঘদিন দেশের বাইরে কর্মরত থাকায় বিলটি যথাসময়ে পরিশোধ করা হয়নি বলে জানান রেজা। ইতিমধ্যে বকেয়া বিলটি পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের ১১তলায় এজলাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা শুনানি করছেন।

আজ বিভিন্ন নির্বাচনী এলাকার দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে ১৫০ জনের শুনানি হচ্ছে।

সিরিয়াল নম্বর অনুযায়ী-আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত এবং আগামীকাল শনিবার শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হওয়ার কথা।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ আপিল শুনানি শুরু হয়।

সারা দেশ থেকে আসা ৫৪৩ আপিল আবেদনের প্রথম দিন ১৬০ জনের শুনানি হয়।

এর মধ্যে ৮০ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৭৬ জনের।

এ ছাড়া চার প্রার্থীর আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Tag :
আপলোডকারীর তথ্য

তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার কফলার

রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট সময় ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮