ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

খালেদা জিয়ার জামিন আপিলে বহাল

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ১৩ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

আদালতের এ আদেশের পর বশির উল্লাহ বলেন, ১৩ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন আপিল বিভাগ।

এর আগে ১৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম সামছুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এই আদেশের বিরুদ্ধে আপিল করেন আসামিপক্ষ। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।

পরে তা স্থগিত চেয়ে সুপ্রিমকোর্টের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করে। পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন চেম্বার আদালত।

আপিল বিভাগও আজ জামিন বহাল রাখলেন। ফলে কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, দশম নির্বাচন বয়কট করে বিএনপির জোটের আন্দোলন চলাকালে ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় পর দিন ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এতে ২০ দলের স্থানীয় ৩২ জনকে আসামি করা হয়। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

খালেদা জিয়ার জামিন আপিলে বহাল

আপডেট সময় ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮