ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বার গুঞ্জনে মুখ খুললেন আনুশকা

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড সেনসেশন আনুশকা শর্মা ও কোহলির পরিবারের নতুন অতিথি আসছে-বেশ কিছু দিন ধরেই এ গুঞ্জন চাউর হয়েছে। কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুশকার একটি ছবি দিয়ে কোহলির এক স্ট্যাটাসে এ গুঞ্জনের ডালপালা মেলে।

তবে অন্তঃসত্ত্বা হওয়ার ট্রলে এতদিন কিছুই বলেননি বিরুশকা। তারা জানেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-দর্শকদের কৌতূহলের শেষ নেই। সেলিব্রেটিদের জীবনে এমনটি হয়ে থাকে।

এ বিষয়ে বারবার প্রশ্ন করা হলে সদা হাস্যোজ্জ্বল আনুশকা সবসময় ইতিবাচক উত্তরই দিয়েছেন।খোলাসা করে কিছুই বলেননি।

চুটিয়ে প্রেম করার পর বিরাট কোহিলকে জীবনসঙ্গী করার বছর হতে চলল। এর পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন বাতাসে ভাসছে।

সম্প্রতি ‘জিরো’ ছবির প্রচারণাকালে একই প্রশ্নের মুখোমুখি হন আনুশকা। এতদিন লুকোচুরি করলেও এবার স্পষ্টভাবে কৌতূহলী লোকজনকে জানিয়ে দেন এই ব্যক্তিগত প্রশ্নের উত্তর। আনুশকা জানান, তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ‘জাস্ট গসিপ’। এ ধরনের খবর গালগল্প।

মজা করে আনুশকা শর্মা আরও বলেন, আজকাল বিয়ের আগেও অন্তঃসত্ত্বা হওয়ার খবর বেরিয়ে যায়! আমার ক্ষেত্রে এ খবরের কোনো সত্যতাই নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

অন্তঃসত্ত্বার গুঞ্জনে মুখ খুললেন আনুশকা

আপডেট সময় ১১:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮