ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রণবীরকে জোর করে কিস নারী ভক্তের

আকাশ বিনোদন ডেস্ক:

ইতালিতে তিন দিনের বিয়ের অনুষ্ঠান শেষ করে দেশে পৌঁছেই কাজে নেমে পড়েন বলিউডের বর্তমান সময়ের অন্যতম সেনসেশন রণবীর সিং। তার অভিনীত ‘সিম্বা’ ছবির ডাবিংয়ের কাজ বাকি ছিল। যেটা তিনি বিয়ের ব্যস্ততার কারণে শেষ করতে পারেননি। সেই কাজ শেষ করে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানও হয়ে গেল মঙ্গলবার রাতে। আর সেখানে যা ঘটে গেল তা দেখে উপস্থিত সবাই অবাক।

রণবীর সিং এখন আর একা নন। তিনি বলিউডের আরেক সুপারস্টার দীপিকা পাড়ুকোনের স্বামী। দুই দফায় দুই রীতি মেনে বিয়ে করেছেন তারা। কিন্তু সেটা উপেক্ষা করেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক নারী ভক্ত রণবীরকে জড়িয়ে ধরে একপ্রকার জোর করে চুমু খান। সেই ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া হয়ে সংবাদ মাধ্যমে। কিন্তু এই ছবি দেখে দীপিকার প্রতিক্রিয়া কী সেটা এখনও জানা যায়নি।

তবে শুধু ওই নারীই নয়, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের চমকে দেন অপর এক নারী সাংবাদিকও। তিনি নায়ক রণবীরকে প্রশ্ন করেন, ‘সম্পর্ক হওয়ার ছয় মাসের মধ্যেই নাকি বুঝে গিয়েছিলেন যে দীপিকা আপনার সন্তানের মা হবেন? এই প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘হ্যা, আমি বুঝেছিলাম, আমার সন্তানের মা হওয়ার জন্য দীপিকাই উপযুক্ত।’ নারী সাংবাদিকের প্রশ্ন এবং রণবীরের উত্তরে হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানস্থলে।

‘সিম্বা’ ছবিতে রণবীর রয়েছেন পুলিশ চরিত্রে। তার নায়িকা হিসেবে রয়েছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। এটি তার অভিষেক ছবি। আরও আছেন সোনু সুদ। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি এবং প্রযোজনায় রয়েছেন করণ জোহার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নায়ক-নায়িকা, পরিচালক-প্রযোজক সবাই উপস্থিত ছিলেন। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৮ ডিসেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রণবীরকে জোর করে কিস নারী ভক্তের

আপডেট সময় ০২:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮