ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

আ’লীগের মনোনয়নপত্র বৈধ আর বিএনপি হলেই অবৈধ: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপির প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতদুষ্ট আচরণ করেছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন হলেই বৈধ আর বিএনপির প্রার্থীর অবৈধ-এ নীতি অনুসরণ করেছে ইসি।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভীর অভিযোগ-বিএনপির প্রার্থী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র কেবল যাচাই-বাছাই হয়েছে এবং বাতিল করা হয়েছে গণহারে।

আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়নি। বিষয়টি এমন ছিল যে, বিএনপি হলেই অবৈধ আর আওয়ামী লীগের প্রার্থী হলেই বৈধ।

রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, নির্বাচন কমিশন খোলস ভেঙে তাদের আওয়ামী চেহারাটা ততটাই উন্মোচিত হয়ে পড়ছে।

তিনি বলেন, নির্বাচনের আগেই সম্ভবত ক্ষমতাসীন দলের ‘বিজয়’ নিশ্চিত করতে নানারকম কলাকৌশল ফন্দিফিকির করছে কমিশন। এর একটি ড্রেস রিহার্সেল হয়ে গেল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিপুলসংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে।

রিজভী দাবি করেন, মনোনয়নপত্র বাছাইয়ে সরকারের মনোবাঞ্ছা বাস্তবায়ন করার পর এখন মাঠের নিয়ন্ত্রণ যাতে ক্ষমতাসীন দলের হাতেই থাকে, সে জন্য নির্বাচন কমিশন কখনও প্রকাশ্যে আবার কখনও পর্দার অন্তরালে নিরন্তর কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ইসি নোটিশ দিচ্ছে-নির্বাচনের আগে প্রার্থীদের পক্ষ থেকে পোলিং এজেন্টদের তালিকা তাদের দিতে হবে। সেই তালিকা ধরে নতুন করে ধরপাকড় শুরু করার নীলনকশা যার প্রমাণ গাজীপুর, রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও মিলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার কফলার

আ’লীগের মনোনয়নপত্র বৈধ আর বিএনপি হলেই অবৈধ: রিজভী

আপডেট সময় ০১:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮