ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ইসির আঁতাতের প্রমাণ দিন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আঁতাত ছিল-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এ অভিযোগের বিষয়ে সুস্পষ্ট তথ্য-প্রমাণ চেয়েছেন।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন হাইকোর্ট এলাকায় জাতীয় তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, সরকারের সঙ্গে আঁতাত করে ইসি বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে, এমন কোনো প্রমাণ থাকলে আমাদের দিন।

বিএনপির নির্বাচন কমিশন পুনর্গঠন দাবির জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বাকি ২৪ দিন। যারা এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবে, বুঝতে হবে তাদের অন্য কোনো মতলব আছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই সময়ে এসে নির্বাচন কমিশন পুনর্গঠন করার মতো অবস্থা নেই।

প্রসঙ্গত, আজ ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

ইসির আঁতাতের প্রমাণ দিন: কাদের

আপডেট সময় ০১:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮